বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে সরকার

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে সরকারবাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে পুরুষ সাড়ে ৮ হাজার এবং দেড় হাজার নারী সদস্য নিয়োগ দেওয়া হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার পুলিশ লাইন্সে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নিয়োগসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, প্রার্থীদের সকাল ৯টায় নিজ নিজ জেলার পুলিশ লাইন্সে শারীরিক মাপ পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের বিকাল ৩টায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই দিন বিকাল ৫টায় লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিয়োগে অংশগ্রহণ প্রার্থীদের সর্বনিম্ন বযস হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।

প্রার্থীদের অবশ্যই এএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নূন্যতম ২.৫ জিপিএ থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *