ফ্লেভারড কনডম বের করার প্রতিযোগিতায় মেতে রয়েছে বেশ কয়েকটি সংস্থা। আর এই প্রতিযোগিতায় এবার ধামাকা দিল বিশ্বের অন্যতম কনডম প্রস্তুতকারী সংস্থা ড্যুরেক্স।
সংস্থাটি এবার ‘বেগুন ফ্লেভারড’ কনডম বাজারে এনে হইচই ফেলে দিয়েছে।
পাশাপাশি টুইটারে কনডমের ইমোজি হিসাবে ‘বেগুন’-এর ছবি দিয়ে আলোচনাকে আরও ভাইরাল করে দিয়েছে ড্যুরেক্স।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা।
কারণ অনেক দেশের সংস্কৃতিতেই বেগুন লিঙ্গপ্রতীক। ড্যুরেক্স-এর টুইটার পোস্টে সেই বেগুনকে কনডমের ইমোজি করায় এ প্রতিক্রিয়ার কারণ।
টুইট বার্তায় ড্যুরেক্সের এমন আচরণের অনেকেই করেছেন সমালোচনা। আবার কেউ মেতেছেন ঠাট্টায়।
কেউ সাবুদানা এবং সেমাই-এর ফ্লেভার্ড কনডমের দাবি তুলেছেন।
আবার কেউ ড্যুরেক্সের এমন প্রচারণাকে যৌন সম্পর্কের বিষয়ে বাজে উপস্থাপনা বলে আখ্যায়িত করেছেন।
সে যাই হোক আলোচনা-সমালোচনার মাধ্যমেই যে বেগুন ফ্লেভারড কনডম বেশ প্রচারণা পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এক অর্থে ফ্রিতেই হয়ে যাচ্ছে নতুন পণ্যের প্রচারণা।



Leave a Reply