বুধবার ৪ নভেম্বর ২০২৬

সানি লিওন ৮৭ মিলিয়ন ডলারের মালিক যেভাবে হলেন

2320১৯৮১ সালের ১৩মে সানি লিওন কানাডার অন্টারিওতে জন্মগ্রহন করেন। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ৮৭ মিলিয়ন ডলারের মালিক।

সানি লিওন পর্ন ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেন। তার স্বামী ড্যানিয়েলও একজন পর্নস্টার। তারা ২০০১ সালে বিয়ে করেন।

২০১১ সালে ‘বিগ বস’ শো এর মাধ্যমে সানির বলিউড প্রবেশ। এই শো চলাকালীন সময়েই নামী পরিচালক মহেশ ভাট তাকে ‘জিসম-২’ তে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও পরে পূজা ভাট ছবিটি পরিচালনা করেন।

সানির প্রথম ছবি ‘জিসম ২’ সুপারফ্লপ হয়। কিন্তু এর মাধ্যমেই সানি লিওনের বলিউড যাত্রা শুরু হয়।

‘রাগিনী এমএমএস ২’ সানি লিওনের প্রথম হিট ছবি।

সানির ‘শ্যুটআউট অ্যাট ওয়ালদা’, ‘হেইট স্টোরি ৩’, ‘বলবিন্দর ফেমাস হো গ্যায়া’, এবং ‘সিং ইজ ব্লিং’ ছবিতেও তিনি কাজ করেছেন।

সম্প্রতি সানির ক্যারিয়ারে একটি বড় ঘটনা ঘটে। তিনি বলিউড কিং শাহরুখ খানের ছবি ‘রইস’-এর একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

এটাই শেষ নয়; শাহরুখের পর অজয় দেবগন এবং ইমরান হাশমির সঙ্গে বাদশাহ ছবিতেও কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *