বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্বীকৃতি পেল আওয়ামী লীগের টুইটার একাউন্ট

স্বীকৃতি পেল আওয়ামী লীগের টুইটার একাউন্টটুইটার কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের টুইটার একাউন্টটি। টুইটারের স্বীকৃতির নিদর্শন হিসেবে এই পেইজের প্রোফাইল ছবির সঙ্গে আওয়ামী লীগের নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড একাউন্ট’ লেখা ভেসে উঠছে।

টুইটার কর্তৃপক্ষের স্বীকৃতির নিদর্শন হিসেবে এই পেইজের প্রোফাইল ছবির সঙ্গে আওয়ামী লীগের নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড একাউন্ট’ লেখা ভেসে উঠছে

টুইটার কর্তৃপক্ষের স্বীকৃতির নিদর্শন হিসেবে এই পেইজের প্রোফাইল ছবির সঙ্গে আওয়ামী লীগের নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড একাউন্ট’ লেখা ভেসে উঠছে।

আওয়ামী লীগের নামে টুইটারে অন‌্য কোনো পাতা থাকলেও এখন কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। ‘Awami League@albd1971’ একাউন্টটিই তাদের টুইটারে মুখপত্র হিসেবে কাজ করবে।

প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টুইটারে যাত্রা শুরুর কয়েক দিনের মধ‌্যে আওয়ামী লীগের টুইটার পাতাটির স্বীকৃতি এল।

দুই বছর আগে খোলার পর বাংলাদেশের অন‌্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের টুইটার পাতাটির ‘ফলোয়ার’র সংখ‌্যা ইতোমধ‌্যে ২৪ হাজার ছাড়িয়েছে।

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ফেইসবুকসহ ইন্টারনেটের সামাজিক যোগাযোগের অন‌্য মাধ‌্যমেও সক্রিয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *