বুধবার ৪ নভেম্বর ২০২৬

গরুর মাংস খাওয়ার অপরাধে ২ মুসলিম তরুণীকে গণধর্ষণ (ভিডিও)

গরুর মাংস খাওয়ার অপরাধে ২ মুসলিম তরুণীকে গণধর্ষণভারতের হরিয়ানার মেওয়াটে গরুর মাংস খাওয়ার ‘অপরাধে’ শাস্তি হিসেবে গণধর্ষণ করা হয়েছে দুই তরুণীকে!

দুই সপ্তাহ আগে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গণধর্ষণ-কাণ্ডের শিকার এক ধর্ষিতা।

দিল্লিতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতিতে পুলিশের সামনে ওই নির্যাতিতা বলেন, ‘ধর্ষণের আগে গরুর মাংস খেয়েছি কিনা তা জানতে চাওয়া হয়। উত্তরে না বলা সত্বেও নিস্তার মেলেনি আমাদের।’

এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গৌ-রক্ষা কমিটির সদস্যদের এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ২৪ আগস্ট মেওয়াটের গ্রামের বাড়িতে ২০ বছরের এক যুবতী ও তার ১৪ বছরের বোনকে গণধর্ষণ করা হয়। যুবতীর কাকা-কাকিমাকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।

ধর্ষণ ও খুনের অভিযোগে স্থানীয় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা প্রত্যেকই মদ্যপ ছিল বলে দাবি পুলিশের।

ইতোপূর্বে ভারতে বিভিন্নস্থানে গরুর মাংস খাওয়ার অভিযোগে বহু মুসলিমকে হত্যা করা হয়েছে। গরু পরিবহনের অভিযোগে নির্মভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ মারা হয়েছে। শুধু তাই-না ভারতের হরিয়ানা রাজ্যের সরকার একটি ব্রিগেড তৈরী করেছে, যারা বিরিয়ানি শুঁকে দেখবে, বিরিয়ানিতে গরুর মাংস আছে কিনা!

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *