বুধবার ৪ নভেম্বর ২০২৬

পূজা মণ্ডপে দুর্গা প্রতিমা ভাংচুর

পূজা মণ্ডপে প্রতিমা ভাংচুরঠাকুরগাঁও সদর উপজেলায় একটি পূজা মণ্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের ইউনিয়নের মাস্টারপাড়া সার্বজনীন মন্দিরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়  প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।

এলাকাবাসীর বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, আসন্ন দুর্গা পূজা প্রতিমা তৈরি করছিল কারিগররা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাজ শেষ করে বাড়ি ফিরে যায় তারা।

“এরপর আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা পূজা মণ্ডপের দুর্গা, গণেশ, হাতি ও ময়ূর প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়।”

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দীন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

এদিকে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *