বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফ্রান্সে আওয়ামী লীগের কোনও কমিটি অনুমোদন করা হয়নি: অনিল দাশ গুপ্ত

ফ্রান্সে আওয়ামী লীগের কোনও কমিটি অনুমোদন করা হয়নিসর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত বলেছেন, এখন পর্যন্ত ফ্রান্স আওয়ামী লীগের নামে কোনও কমিটিকে অনুমোদন দেয়া হয়নি। যারা এসব কথা ছড়িয়ে দলের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা কখনো দলের মঙ্গল চায় না বলে জানান তিনি।

সম্প্রতি ফ্রান্স আওয়ামী লীগের রাতের আধারে ঘোষিত কমিটি অনুমোদন পেয়েছে বলে বাজারে যে গুজব ছড়ানো হয় সে বিষয়ে অনিল দাশ গুপ্ত স্বভাবসুলভ ভঙ্গীতে হেসে বলেন, আমি কোন কমিটির নাম বলিনি। যারা কমিটির কথা বলছেন তারা সবাই জানে সে রাতে (৮ মে) আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে ছিলাম। আমার মুখ দিয়ে কেউ কোন শব্দ শুনেছে দাবী করলে সেটা অন্যায় হবে। আমি কারো নাম বলিনি।

সেদিনের বিষয়টিকে প্রক্রিয়াগত ভুলের একটি অংশ বলে মনে করেন তিনি। অনিল দাশ গুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ফ্রান্স আওয়ামী লীগের বিষয়ে সম্যক অবগত। তিনি এ বিষয়ে এখনো কোন নির্দেশনা আমাকে দেননি। সুতরাং আমাকে জড়িয়ে কিছু বলাটা যুক্তিসঙ্গত হবে না।

রোববার ১৮ সেপ্টেম্বর ফ্রান্স আওয়ামী লীগের স্থগিত হওয়া সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন কিনা জানতে চাইলে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি বলেন, আমি চোখের অসুখে ভুগছি। পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সমস্যা দেখা দেয়ায় আমার পক্ষে এখন ফ্রান্সে উপস্থিত হওয়া সম্ভব হবে না। শারিরীক দুর্বলতার কারনে গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে যেতে পারেন নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, ৮ মে ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলনের দিন সাধারণ সম্পাদক পদের দাবীদার দু-প্রার্থীর সমর্থকদের মধ্যে সৃষ্ট দাঙ্গায় সম্মেলন স্থগিত করা হয়। এ দাঙ্গার পিছনে তারেক রহমানের মদদপুষ্ট বিএনপি জামাতের সমর্থকদের হাত রয়েছে বলে দাবী করেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *