বুধবার ৪ নভেম্বর ২০২৬

হজ শেষে মক্কায় বৃষ্টি

হজ শেষে মক্কায় বৃষ্টিসৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে দেশ-বিদেশের হজযাত্রীসহ স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে আসে। হজ উপলক্ষে সারা বিশ্বের লাখ লাখ হজযাত্রী এখন মক্কা নগরীতে অবস্থান করছেন।

স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে মুষলধারে প্রশান্তির এই বৃষ্টি নেমে এলে দেশ-বিদেশের হজযাত্রীসহ স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে আসে। এই বৃষ্টি মাগরিবের পরও চলতে থাকে।

সৌদি আরব মরুর দেশ বলে এখানে বৃষ্টিপাত হয় খুব কম। ফলে আরব দেশে এসে গরমের কারণে অনেকেই কষ্ট পান। তাঁদের জন্য এই বৃষ্টি স্বস্তিদায়ক হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *