বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘আমার কাছে একটি সিনেমা আছে, কিন্তু আগে বিছানায় আসতে হবে’

আমার কাছে একটি সিনেমা আছে, কিন্তু আগে বিছানায় আসতে হবে (2)একজন অভিনয়শিল্পীকে নানা চড়াই উতরাই পেরিয়ে সামনে এগিয়ে যেতে হয়। অভিনয় ক্যারিয়ারে তাকে নানারকম তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়। যা সাধারণ মানুষ জানেন না।

সম্প্রতি বলিউডের বেশ কজন তারকা অভিনেত্রী স্বীকার করেছেন তারা কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। এবার এ তালিকায় যুক্ত হলেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘একবার নয়, দুই দুইবার এই অভিজ্ঞতার সাক্ষী আমি। একবার দক্ষিণের এক অভিনেতা হোটেল রুমের ইন্টারকম থেকে ফোন করে অশ্লীল ইঙ্গিত দিয়েছিল। তারপর ওই তারকাকে কথার মাধ্যমে শিক্ষা দিয়েছিলাম।’

আরেকবার একজন ফোন করে রাধিকাকে জানিয়েছিলেন, বলিউডে তার কাছে একটি সিনেমা আছে। এ জন্য রাধিকা যেন তার সঙ্গে দেখা করে। কিন্তু সঙ্গে শর্ত জুড়ে দেন- তার সঙ্গে বিছানা শেয়ার করতে হবে। এ কথার উত্তরে রাধিকা বলেছিলেন, ‘সম্ভবত তুমি মজা করছ? এসব আমি একেবারেই করব না।’

পার্চড সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন রাধিকা। চরিত্রের প্রয়োজন নগ্ন হতে আপত্তি নেই এই অভিনেত্রীর। কিন্তু অনৈতিক কাস্টিং কাউচের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহব্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *