বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সড়কে ঝরলো ৬ বাংলাদেশির প্রাণ

saudi-arabia2043সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা সবাই শ্রমিক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জোবাইন-ডাহারান মহাসড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে দুই ভাইসহ ছয় জনের প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার শহিদুল ইসলাম ও তার ভাই বাবুল। এছাড়া্ অপর চারজন হচ্ছেন-পটুয়াখালীর রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রানা ও শরিফ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *