বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুরোপুরি প্রস্তুত নয় সাভারের চামড়া শিল্পনগরী

????????????????????????????????????????????????????????????

গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ না পাওয়ায় পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারছেনা সাভারের চামড়া শিল্পনগরির ট্যানারিগুলো।

আর তাই ঈদের আগে বেশ কয়েকটি ট্যানারির সেখানে স্থানান্তরের কথা থাকলেও, কাজ শুরু করতে পেরেছে মাত্র ৮ থেকে ১০টি ট্যানারি। এছাড়া কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের জটিলতাও কাটছেনা বলে জানান ট্যানারি মালিকরা।

সাভারের পরিবেশবান্ধব চামড়া নগরীর পুরোটাই এখনও ইট-কংক্রিটের কর্মযজ্ঞ। কয়েকটি ভবনের ছাদ দেখা গেলেও, নির্মাণকাজ অখনও অসম্পূর্ণ। পূর্ণতা পায়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কাজও।

এর মধ্যেই ঈদের আগে ৩০ থেকে ৩৫ ট্যানারির এখানে চলে আসার কথা থাকলেও, সরজমিনে দেখা যায়, কাজ শুরু করতে পেরেছে মাত্র ৮ থেকে ১০টি ট্যানারি। তাদের ফ্যাক্টরির অনেক কাজও বাকি এখনও। বেশ তাড়াহুড়ো করেই সেখানে চামড়া প্রস্তুত করছেন তাদের অনেকে।

ট্যানারি মালিকরা বলছেন, সরকার বার বার চাপ দিচ্ছে। অথচ শিল্পনগরী হিসেবে এখনও তা পুরোপুরি উপযোগী নয়।

প্রায় ২০০ একর এলাকার উপর গড়ে ওঠা এই পরিবেশবান্ধব শিল্পনগরীর কাজ শুরু হয় ২০০৩ সালে। হাজারিবাগ থেকে দেড়শোরও বেশি ট্যানারির এখানে স্থানান্তরের কথা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *