বুধবার ৪ নভেম্বর ২০২৬

জনপ্রিয় হয়ে উঠছে সবুজ অর্থনীতির ধারনা

ushnota_200_200বিশ্বে ক্রমাগত হারে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। এ কারণে পরিবেশবান্ধব, টেকসই অর্থনৈতিক উন্নয়নই আলোচনার কেন্দ্রে।

বাংলাদেশও ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ ধারনা। পরিবেশবান্ধব সুষম অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে তাই আগ্রহ তৈরি হচ্ছে এ খাতে বিনিয়োগের। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে সবুজ অর্থনীতির বুনিয়াদ গড়তে হলে বিনিয়োগ ঘাটতির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে বিশ্ব মোকাবেলা করছে জলবায়ু মোকাবিলার চ্যালেঞ্জ। সেজন্য, টিকে থাকার লড়াইয়ে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে প্রতিটি শিল্পই এখন ঝুঁকছে সবুজ অর্থনীতির দিকে। ভবন নির্মাণ, কারখানার কর্মপরিবেশসহ বিভিন্ন পণ্য ও সেবার সব স্তরেই গুরুত্ব দেয়া হচ্ছে সবুজ অর্থনীতির বিষয়টি।

বাংলাদেশেও বিস্তার ঘটছে ধারনার। বিশ্লেষকরা মনে করছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব শিল্প-কারখানায় আরও বিনিয়োগ প্রয়োজন। সবুজ অর্থনৈতিক ধারনার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সৌরশক্তি। দেশে ইতিমধ্যেই এর মাধ্যমে ৪০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

যার উপকারভোগী প্রায় ৫০ লাখ পরিবার। সৌরবিদুতের এর প্রসারকে অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। তিনি জানান, সবুজ অর্থনীতির প্রসারে সোলার প্রযুক্তি এখন অনেকটাই সহজলভ্য।

আরও পড়ুন