সৈয়দ শামসুল হকসব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেখানে তাঁর প্রথম জানাজা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে সৈয়দ শামসুল হকের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হয়।
কবির প্রথম জানাজায় চ্যানেল আই পরিবারের সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক মানুষ অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় কবিকে বাংলা একাডেমিতে নেওয়া হবে।
বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ শামসুল হককে জানানো হবে নাগরিক শ্রদ্ধা।
ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজার পর সৈয়দ শামসুল হককে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে জন্মস্থান কুড়িগ্রামে। সেখানে সরকারি কলেজ মাঠের পাশে কবির নির্ধারণ করে দেওয়া স্থানেই তাঁকে দাফন করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।



Leave a Reply