বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রতিমা ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধন

প্রতিমা ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধনময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ছনাকান্দা গ্রামের উকিল বাড়ীর মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে মন্দিরে মন্দিরে সর্তকতা জারি করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

এ ব্যাপারে ছনকান্দা উকিলবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন চন্দ্র তরফদার জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মন্দিরে শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি মন্দিরে তৈরি করা নতুন মূর্তিগুলোর মধ্যে কার্তিক মূর্তি ভাঙ্গা। অন্যান্য মূর্তিগুলো ভাঙার জন্য টানাহেচড়া করা হয়েছে। ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, খবর শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরে মন্দিরে সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিমা ভাংচুরের প্রতিবাদ:
এদিকে শুক্রবার শুক্রবার বিকেলে ঢাকায় প্রেসক্লাবে আয়োজিত পৃথক মানববন্ধনে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে প্রতিমা ভাংচুর এবং পূজামণ্ডপ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি। সংগঠনের সভাপতি মিঠুন চৌধুরীর সভাপতিত্বে এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  বক্তব্য রাখেন।

এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রাক্তন শিবির ক্যাডার গোলাম রসুল বিপ্লব এর নেতৃত্বে হিন্দু পরিবারের সম্পত্তি জবর দখল ও দেশ ছাড়ার হুমকির প্রতিবাদে দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ক্রীষ্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীল কন্ঠ সোম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, গৌর চন্দ্র সরকার, সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র সানা, পূজা উদযাপন পরিষদ নেতা রীতা রানি সানা, নির্যাতিত পরিবারের সদস্য পরিমল সানা প্রমুখ।

বক্তারা এ সময়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লবকে দল থেকে বহিষ্কার এবং তিনসহ তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *