বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুর্গাপূজায় ফেসবুকে সম্প্রীতি নষ্টের প্রচারণা করলে কঠোর ব্যবস্থা

দুর্গাপূজায় ফেসবুকে সম্প্রীতি নষ্টের প্রচারণা করলে কঠোর ব্যবস্থাসামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ দুর্গাপূজা নিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টাকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

সোমবার চট্টগ্রামে দুর্গাপূজা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় পুলিশ সুপার নুরে আলম বলেন, ফেইসবুক, অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গোৎসবে গুজব ছড়িয়ে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এসপি।

ওই সভায় জেলার বিভিন্ন পূজা কমিটির নেতাদের পাশাপাশি বিভিন্ন থানার ওসি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহানগর বাদে চট্টগ্রাম জেলার ১৬টি থানায় এক হাজার ৪৬৯টি মণ্ডপে দুর্গাপূজা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, এর মধ্যে নিরাপত্তা বিবেচনায় ৩০৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪৬৫টি গুরুত্বপূর্ণ এবং ৭০ মণ্ডপকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এবারের পূজায় তিনস্তরের নিরাপত্তা বলয় থাকবে জানিয়ে নুরে আলম মিনা বলেন, পূজায় ১২০টি ভ্রাম্যমাণ (মোবাইল) ও ৩৭টি চেকপোস্টসহ দুই হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে আনসার ও ভিডিপি সদস্যও থাকবে। সভায় নিরাপত্তার স্বার্থে জেলার বড় পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পুলিশের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদ নেতাদের কাছে অনুরোধ জানানো হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল মাসুদ, অতিরিক্তি পুলিশ সুপার (দক্ষিণ) এমরান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দোলাহ রেজা, পূজার উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *