বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিমানে পদোন্নতি-রদবদল

বিমানে পদোন্নতি-রদবদলবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার, ডিজিএম ও জিএম পর্যায়ে পদোন্নতি ও রদবদল ঘটেছে। সম্প্রতি জিএম পদে ব্যাপক পদোন্নতির পর কয়েকটি পদে নতুন করে পদায়নও করা হয়েছে।

বিমান সূত্র জানায়, ফিরতি হজ ফ্লাইট শেষ হবার পর ডিজিএম ও পরিচালক পদে আরও দুদফা পদোন্নতির প্রস্তুতি চলছে।

সূত্র আরো জানায়, বিমানের জিএম পদে একযোগে ১০ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা হলেন- মার্কেটিংয়ের সৈয়দ আহসান কাজী, কোয়লিটি অ্যান্ড সেফটি বিভাগের মো. আবদুল ওয়াদুদ, সেন্ট্রাল কন্ট্রোলের নজরুল ইসলাম, কাস্টমার সার্ভিসের নুরুল ইসলাম হাওলাদার, গণপূর্তের আব্দুল আজিজ, বিএটিসির পার্থ কুমার পাণ্ডে, পরিকল্পনা বিভাগের আবদুর রহমান ফারুকি, নিউইয়র্কের আশরাফুল ইসলাম, বাজেট শাখার মিজানুর রশিদ ও প্রেসের শাকিল মিরাজ।

তাদের মধ্যে দুজনকে নতুন পদে দেয়া হয়েছে। তারা হলেন- জনসংযোগ শাখা ও বিএফসিসির খান মোশাররফ হোসেনকে প্রেস শাখায় বদলি করা হয়েছে। জনসংযোগ শাখার নতুন জিএম হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন শাকিল মেরাজ। এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন খান মোশাররফ হোসেন। তাকে এখান থেকে বদলি করার আগে বিএফসিসির পদ থেকে প্রেসে নেয়া হয়।

এছাড়া বিএফসিসির প্রধান করা হয়েছে সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিজিএম জামাল উদ্দিন তালুকদারকে। মার্কেটিং শাখার আশরাফুল ইসলামকে মতিঝিল অফিসের জিএম এবং ওই অফিসের জিএম সৈয়দ আহসান কাজীকে প্রত্যাহার করে বলাকায় পদায়ন করা হয়।

এদিকে আগামী ১৭ অক্টোবর ফিরতি হজ ফ্লাইট শেষে ম্যানেজার থেকে ডিজিএম পদে আরেক দফা পন্নেতির কাজ চলছে। ইতোমধ্যে ২৯ জনের নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে। তারপর আগামী মাসেই হচ্ছে সবচেয়ে আলোচিত পরিচালক পদের পদোন্নতি। বিমানে বর্তমানে তিনটি পরিচালকের পদ খালি রয়েছে। কাস্টমার সার্ভিস, প্রকিউরমেন্ট ও প্রশাসন। এ তিনটে পরিচালক পদে বর্তমানে পাঁচজন জিএম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তারা হলেন- কাস্টমার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবহান, কার্গোর জিএম আলী আহসান বাবু, প্রেসের খান মোশাররফ হোসেন, প্রশাসন বিভাগের জিএম মমিনুল ইসলাম ও প্রকিউরমেন্টের জিএম হাসান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *