বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ফাঁদে এক বাংলাদেশি

DOJযুক্তরাষ্ট্রে জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেটের হয়ে মার্কিন সেনা সদস‌্যদের হত‌্যার জন‌্য সহযোগিতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে বাংলাদেশি এক তরুণের বিরুদ্ধে।

নিলাশ মোহাম্মদ দাস নামে ২৪ বছর বয়সী ১৯৯৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেরিল‌্যান্ডে বসবাস করছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আইএসকে সমর্থন এবং প্যারিসসহ বিভিন্ন সন্ত্রাসী হামলার প্রশংসা করার কারণে গতবছর থেকে তিনি এফবিআইয়ের গোয়েন্দাদের নজরে ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে নিলাশের সঙ্গে যোগাযোগ করে ফাঁদে ফেলে গত সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে এফবিআই।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলাশের বিরুদ্ধে ১ অক্টোবর আদালতে অভিযোগ দাখিলের পর সোমবার তাকে গ্রিনবেল্ট জেলা আদালতে হাজির করা হয়। যুক্তরাষ্ট্রের আইন কর্মকর্তারা নিলাশের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে পড়ে শোনান।

বাকি শুনানির জন‌্য ৬ অক্টোবর দিন রেখে বিচারক ওই সময় পর্যন্ত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *