বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবির ‘গ’ ইউনিটের ফল আজ রাতে

dhaka-university-78ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার রাতে প্রকাশিত হবে।

বৃহস্পতিবার বিকালে এ তথ‌্য জানিয়েছেন ভর্তি কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবায়েত-উল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ৯টায় ফল পাওয়া যাবে।

‘গ’ ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ৪২ হাজার ১৪৭টি আবেদন জমা পড়েছিল।

গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় একটি সেটে একটি প্রশ্ন কম ছিল।

ডিন শিবলী বলেন, “সবাইকে আমরা একটি প্রশ্নে সমমান নম্বর দিয়েছি।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *