ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ওই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ওই ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে দুটি বগিতে আগুন লাগে। এসময় তিনটি বগিও লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে গেছেন।
নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে এই আগুন লাগে। পরে তা দুটি বগিতে ছড়িয়ে পড়ে। ট্রেনটি দ্রুত থামানোর চেষ্টা করলে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে ওই এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন।
যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।



Leave a Reply