বুধবার ৪ নভেম্বর ২০২৬

মগবাজার ফ্লাইওভারে উল্টে গেছে যাত্রীবাহী বাস

মগবাজার ফ্লাইওভারে উল্টে গেছে যাত্রীবাহী বাসরাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে রমনা যাওয়ার অংশে একটি বাস উল্টে বেশ ক’জন আহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় গাজীপুর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়েন দুই ব্যক্তি। এ ছাড়া আহত হন বাসটির অন্তত ১০-১২ জন যাত্রী। গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সাতরাস্তা থেকে মগবাজারগামী গাজীপুর পরিবহনের বাসটি দ্রুতগতিতে ফ্লাইওভার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের মধ্যে চাপা পড়া দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ক্রেন ব্যবহার করে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *