বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্ত্রিসভায় আরো বড় দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিক

মন্ত্রিসভায় আরো বড় দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিকহাউজ অব কমোন্স এ জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় আরো বড় দায়িত্ব পেলেন হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এমপি, বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক। রোববার থেরেসা মে সরকারের শিক্ষা বিষয়ক পদে দায়িত্ব গ্রহণ করেছেন টিউলিপ।

নতুন দায়িত্ব পাওয়ায় দলের নেতাদের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন টিউলিপ।

রোববার শিক্ষা বিষয়ক পদে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন ছায়ামন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। এই পদে টিউলিপ সিদ্দিকসহ আরো তিন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন গর্ডন মার্সডেন এমপি,মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি।

কয়েক বছর ধরেই ছায়া শিক্ষা সচিব অ্যাঙ্গেলা রেইনারের সঙ্গে কাজ করছেন টিউলিপ। এছাড়া গত মাসে করবিন পুনর্নির্বাচিত হওয়ার পর লেবার পার্টিকে ঐক্যবদ্ধ করতে লেবার সদস্যদের করবিনকে সমর্থন করা জরুরি বলে মত দিয়েছিলেন টিউলিপ।

গত মে মাসে হাউজ অব কমন্সে প্রথমবারের মত নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। করবিনের মন্ত্রিসভায় আরো বড় পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *