পূজার প্রসাদ খাওয়া নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্ন আছে। এ বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়া হল।
উত্তরঃ প্রসাদ দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্য। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্য প্রসাদ দেয়। পবিত্র ক্বুর’আনের মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে- সূরাহ বাকারার ১৭৩ নং আয়াতে, সূরাহ মায়িদাহ’র ৩ নং আয়াতে, সূরাহ আন’আমের ১৪৫ নং আয়াতে, এছাড়াও সূরাহ নাহলের ১১৫ নং আয়াতে উল্লেখ করা হয়েছে, “আল্লাহ্ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া। আর যে পশু জবাই করার সময় আল্লাহ্ ব্যতীত অন্য কারো নাম নেয়া হয়েছে।”
তাহলে যে পশু জাবাই কালে আল্লাহ্ ছাড়া অন্য কারো নাম নেয়া হয় সেটা আমাদের জন্য হারাম। আর এই কারণেই ইসলামে পূজার প্রস্বাদ খাওয়া হারাম।
আপনি বেদ-এ দেখবেন বেদ বলছে “মহান স্রষ্টার কোনও প্রতিমূর্তি নেই”। তার কোনও ছবি নেই, তার কোনও পেইন্টিং নেই। তাই বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার দেয়া নিষিদ্ধ। একইভাবে কুরআনও পূজার প্রসাদ খেতে মুসলমানদের নিষেধ করেছে। আশা করি আপনি উত্তরটা বুঝতে পেরেছেন।



Leave a Reply