বুধবার ৪ নভেম্বর ২০২৬

পূজার সম​য় মসজিদে মাইক বন্ধ রাখার দাবি গণজাগরণ মঞ্চ নেতার

Mahmudul Hoque Munshi FB Statusপূজার সময় মসজিদের মাইক বন্ধ রাখার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী ওরফে বাঁধন!

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “আজানের সময় পূজা বন্ধ রাখতে হলে পূজার সময় মসজিদের মাইকও বন্ধ রাখতে হবে। মোসলমানের সময় ষোলকলা আর হিন্দুর বেলায় কাঁচকলা? শান্তির ধর্ম না গায়ের জোরের ধর্ম? ”

মাহমুদুল হক মুনশি বাংলাদেশ ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এবং শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক।

প্রসঙ্গত, নামাযের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র না বাজানোর জন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।

খুব সম্ভবত ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এই নির্দেশনা সারা দেশে ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মাহমুদুল হক মুন্সী এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দিলেন।

প্রসঙ্গত, একের পর এক ব্লগার খুনের ঘটনায় গত কয়েক বছরে আতঙ্কিত হয়ে ব্লগাররা যে যেভাবে পারছেন নীরবে দেশ ছেড়েছেন। এ পর্যন্ত অন্তত ৩০ জন ব্লগার দেশ ছেড়ে গেছেন। দেশ ছাড়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন আরও অন্তত ১০-১২ জন।

গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দেয়া মাহমুদুল হক মুন্সী ওরফে বাঁধন দেশ ছাড়েন গত বছরের নভেম্বরে। তিনি রয়েছেন জার্মানিতে।

দেশ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে মাহমুদুল হক মুন্সী নিজেই বলেছিলেন, আমি কখনো ভাবিনি আমাকে আমার মাতৃভূমি ছাড়তে হবে। মানুষ নিজের দেশ ছেড়ে বিদেশ পাড়ি দেয় অনেক কারণে। কেউ পড়াশোনার জন্য, কেউ চাকুরির জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ অন্য মানুষের প্রতি ভালোবাসায় আর কেউ উন্নত জীবনের লোভে। আমার জন্য উক্ত কোন কারনই কাজ করেনি। আমাকে দেশ ছাড়তে হয়েছে বেঁচে থাকার জন্য।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *