বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বিকিনি আর ব্রা এর পার্থক্য আমি জানি’

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%95%e0%a7%8d“আমি জানি কোনটা নগ্নতা, আর কোনটা যৌনতা। আমি জানি বিকিনি ও ব্রা এর পার্থক্য কী?” নিন্দুকদের মুখের উপর এভাবেই কড়া জবাব দিলেন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।

‘কোয়ান্টিকো সিজন ১’ এর দুর্দান্ত সাফল্যের পর সবার নজর এখন সিজন দুই এর দিকে। ইতোমধ্যে সিরিজটির প্রচারে ইনস্টাগ্রামে ‘কোয়ান্টিকা ২’- পোস্টার শেয়ারের পর টিজার পোস্ট করেছেন প্রিয়াঙ্কা স্বয়ং। তবে টিজারে রয়েছে শুধুই প্রিয়াঙ্কার উত্তেজক দৃশ্য। নিন্দুকদের কথায়, শুধুমাত্র উত্তেজক দৃশ্য দেখিয়েই দর্শক টানার চেষ্টা করে চলেছেন প্রিয়াঙ্কা।

বিতর্কে আসা ‘কোয়ান্টিকা’র দৃশ্য নিয়ে নায়িকা জানান, ‘কোয়ান্টিকাতে কিছু উষ্ণ দৃশ্য রয়েছে। যেখানে আমি অভিনয়ও করেছি। তবে তার মানে এই নয় যে আমি নগ্নতাকে প্রশয় দিই বা জনপ্রিয় হওয়ার জন্য নগ্নতাকে ব্যবহার করি। আমি কনট্র্যাক্টে সই করার সময় কখনই নগ্নতা ব্যাপারকে এরিয়ে যাই না। এই সব দৃশ্যতে অভিনয় করার সময়, যে ধরণের নকল জিনিসপত্র ব্যবহার হয়, আমিও তাই করি”।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *