বুধবার ৪ নভেম্বর ২০২৬

রেস্টুরেন্টে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলা, আহত ২

রেস্টুরেন্টে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলা, আহত ২শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এক রেস্টুরেন্টে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের গোলাপী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এসময় রেস্টুরেন্টের দুই কর্মচারী আলমগীর হোসেন ও মুস্তাকিম আহমেদ আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

রেস্টুরেন্টের কর্মচারী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর অনুসারী ও ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেনসহ (রাজু) ৫-৬ জন রেস্টুরেন্ট এ হামলা চালায়। এ ঘটনায় দুজন আহত হন।

রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, ‘হামলাকারীরা রেস্টেুরেন্টে সাধারণত বাকি খেয়ে টাকা দেয় না। আজকে বাকীতে খেতে না দেওয়ায় তারা রেস্টুরেন্টে ভাঙচুর চালায়। এসময় দুজন আহত হয়েছেন।

ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, ‘রেন্টুরেন্টে একটু ঝামেলা হয়েছিল। আমার সঙ্গে রেস্টুরেন্ট ম্যানেজারের কথা হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে গেছে।’

শাবির সহকারী প্রক্টর সামিউল ইসলাম জানান, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *