বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিজার্ভ চুরি: মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল

রিজার্ভ চুরি: মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালবাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্য প্রযুক্তি আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিয়েছে আগামী ১৬ নভেম্বর ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিল। কিন্তু এদিন সিআইডি পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন প্রতিবেদন দাখিলের জন্য ওই দিন ঠিক করেন।

গত ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

মামলার এজাহার থেকে জানা যায়, বিশ্ব মিডিয়ায় আলোচিত ওই ঘটনায় গত ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।

মামলাটিতে সরাসরি কাউকে আসামি করা হয়নি। মামলার তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের এই অর্থ চুরি হওয়ার পর প্রায় দেড় মাস বিষয়টি গোপন রাখে বাংলাদেশ ব্যাংক। পরে ফিলিপাইন মিডিয়ায় এ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হলে তা ছড়িয়ে পড়ে বাংলাদেশ মিডিয়াতেও। এ ঘটনায় বেশ বিব্রতকর অবস্থার মুখোমুখি হয় সরকার। অবশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হয়। খবরটি দেশের মিডিয়ায় আসার চারদিন পর মামলা করে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *