বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রতিনিধিদলের বৈঠকবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস মিনিস্টার জিহিং জিয়াওসুং-এর নেত্বত্বে একটি প্রতিনিধিদল।

শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

চীনা প্রতিনিধিদলে ছিলেন দেশটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব সিপিসি সেন্টার কমিটির পরিচালক ইয়ান জাহাবিন, ডেপুটি পরিচালক জিংপিং, কাও জিগান, স্টাফ অফিসার গো মিন, তান উই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *