ঢাকা ও নায়ায়ণগঞ্জ থেকে ৬৬ লাখ টাকার জালনোটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান।
তিনি বলেন, “গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিট ৬৬ লাখ টাকার জালনোটসহ এদের গ্রেপ্তার করেছে।”
গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।


