বুধবার ৪ নভেম্বর ২০২৬

তোমার কি লজ্জা বলে কিছুই নেই: ঐশ্বরিয়াকে শাশুড়ি জয়া

তোমার কি লজ্জা বলে কিছুই নেই‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর গান, টিজার ও ট্রেলার প্রকাশের পর বলিউডের সব আলোচনার মোড় ঘুরে যায় ঐশ্বরিয়া রাই বচ্চনের দিকে। এছাড়া রণবীর-ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে পেজ থ্রিতে।

শোনা যাচ্ছিল,  রণবীর-ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ক্ষোভ রয়েছে বচ্চন পরিবারের অন্দরেও। এমন কী ঐশ্বরিয়া নাকি নিজেই বেশ কিছু দৃশ্য বাদ দিতে অনুরোধ করেছিলেন। এ বার নাম না করে সেই ইস্যুতেই কি ঐশ্বরিয়াকে বিঁধলেন জয়া বচ্চন।

সম্প্রতি ১৮তম মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভালে জয়া বলেন, ‘আগে পরিচালকরা ছবিতে তাদের শিল্পসত্ত্বা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবসা। অ্যাফেকশন এখন খোলাখুলি ভাবে দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। লজ্জা বলে তো কিছুই নেই এদের মধ্যে। শুধু ১০০ কোটির বক্স অফিস সাফল্যটাই আসল। এ সব দেখে আমার খুব কষ্ট হয়…।’

যদিও জয়া একবারও ঐশ্বরিয়ারি নাম করে কোনো কথা বলেননি। তবে বলি টাউনের একটা বড় অংশের মত, রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কোনো ভাবেই মেনে নিতে পারেনি বচ্চন পরিবার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *