বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুকে রেশমি এলোনের পর্ন ব্যবসা: প্রতিদিনই লাইভ ভিডিও

মারজিয়া প্রভা।
ব্যবসাটা কিন্তু নতুন নয়। এই এক দুই বছর আগেও যেকোনো ওয়েবসাইটে গেলে একটা মেয়ের ছবি ফুটে উঠতো।

“আমি ইহিতা বলছি। আমার সঙ্গে লাইভ চ্যাট করুন”। তারপর কিছু যৌন-উত্তেজক কথা। আগ্রহবশত একদিন আমি নক করি, ধাম করে অন্য সাইট আসে সেখানে রেজিস্ট্রেশন করার কথা বলে। আর অবশ্যই সাইট রেজিস্ট্রেশনের জন্য কয় ডলার জানি চেয়েছিল। আমি বুঝলাম পর্নাসক্ত মানুষ তো বিশ্বে কম না! তাই বিজনেস ভালোই চলে।

সাইটে স্ট্রিক্টলি বলা আছে, ১৮ বছর বয়স হতে হবে ইউজারকে। ১৮ বছরের নিচে এক্সেস নাই। অনেকে মিথ্যা বয়স দিয়ে যে করে না, তা নয়। কিন্তু সাইটের ইথিক্স অবশ্যই গ্রহণযোগ্য, তারা তাদের কাস্টমারের বয়সের রেঞ্জ ঠিক করে দিয়েছে। কিন্তু ফেসবুকে রেশমি আক্তার কী করছেন? ফেসবুক এখন ১৩ বছর বয়স পর্যন্ত ইউজার অনুমোদন দিয়েছে। তার মানে অবশ্যই ফেসবুকে পর্নব্যবসা গ্রহণযোগ্য না। এই অনুযায়ী রেশমি আক্তার অপরাধ করছেন।

কী করেছেন রেশমি আক্তার?
ফেসবুকে লাইভ আসার পর যত্রতত্র মানুষ লাইভ ভিডিও শুরু করেছে। রেশমি শুধু তাদের আরেক ধাপ বাড়িয়ে ছাড়িয়ে গেছে। স্ট্যাটাস দিয়েছে, “আমি নুড লাইভে আসবো। আমাকে এতো নাম্বারে বিকাশ করো ৫০০ টাকা”। ২৫,০০০ টাকা তার বিকাশে আসার পর জাস্টিস ফর উইম্যান এর সহায়তায় তার বিকাশ আইডি বন্ধ করা গিয়েছে।

তারপরেও তো রেশমির কাজ বন্ধ হয়নি! শুধু তাই নয়, সে প্রতিনিয়ত তার ন্যুড ভিডিও দিচ্ছে, পিকচার আপলোড করছে। ফোন নাম্বার দিয়ে কাস্টমার সংগ্রহ করছে।

সেক্স ওয়ার্কারদের সঙ্গে আমার কিছু কাজ আছে, অনেকটা সময় তাদের সাথে কাটানোর সুযোগ আমার হয়েছে। তাদের অনেকের পেশাদারিত্ব নৈতিকতা খুব বেশি। নিজ ঘরে ১৩ বছরের ছেলে থাকে, তাই বয়স্ক লোক ছাড়া তারা কাস্টমার নেয় না। নিজেদের ছেলের কথা ভেবে তাদের বিবেকে লাগে। ঘুষ খাওয়া আর না খাওয়ার মতোই পেশাদারিত্বের এই বিবেক।

কিন্তু রেশমি কী করছেন? ফেসবুকে ১৬ বছরের নিচে প্রচুর ছেলে আছে। পাবলিকলি তাদের কাছে টাকা চাচ্ছেন। ফেসবুকে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আচরণ করছে।

২০১২ সালের প্রণীত আইনের ১৩ নং ধারা অনুযায়ী এই আচরণ অপরাধ।

ফেসবুকে রেশমি আক্তারের এই আচরণ অপরাধ। আইন অনুযায়ী তার শাস্তি প্রাপ্য।

কে এই রেশমি আক্তার?
রেশমি আক্তার বর্তমান এফডিসি অনুমোদিত বাংলাদেশের বি গ্রেডের শিল্পী। যার পরবর্তী তিন নাম্বার মুভি বের হচ্ছে ‘পৃথিবীর নিয়তি’ নামে।

পোস্টারে বলা আছে, মুভিটি এতিম বাচ্চাদের সাহায্য বানানো হচ্ছে। অথচ বাচ্চাদের মনে নেগেটিভ প্রভাব ফেলবে এমন দৃশ্য নিয়েই মুভিটি। অদ্ভুত হিপোক্রেসি না! মুভিটাতে রেশমি আক্তার বা রেশমি অ্যালোনের একটি গান দেখে আসতে পারেন।

সিল্ক স্মিতা এককালে সফট পর্ন করেছে। এখন তাকে নিয়ে ‘ডার্টি পিকচার’ মুভি হচ্ছে। এখন রেশমি সিল্ক স্মিতার পদাঙ্ক অনুসরণ করলে কিচ্ছু করার নেই। হয়তো সেও আশা করছে ভবিষ্যতে তাকে নিয়ে মুভি হবে!

https://youtu.be/HvqDit6zKSI

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *