বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেএসসি পরীক্ষার হলে ফ‌্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়

জেএসসি পরীক্ষার হলে ফ‌্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়বরিশালে পরীক্ষার হলের ফ্যান খুলে পড়ে এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। হাসপাতালের চিকিৎসক মামুন অর রশীদ বলেন, মেয়েটির মাথায় ঘাড়ে আঘাত লেগেছে। আঘাত গুরুতর না হলেও সে ভয় পেয়েছে খুব।

মঙ্গলবার বরিশাল নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ওই স্কুলের শিক্ষক বিজয় কৃষ্ণ জানান।

আহত উষা আক্তার (১৪) নগরীর আলহাজ্ব দলিলউদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজয় কৃষ্ণ বলেন, জেএসসি পরীক্ষার প্রথম দিন সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে কেন্দ্রের ১৫ নম্বর কক্ষে চলন্ত একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে আহত হয় পরীক্ষার্থী উষা।

তাকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *