বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার বিভাগীয় তদন্ত দাবী

রাজধানিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের একটি মানব বন্ধন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের তিন শতাধিক বাড়িতে একযোগে হামলা, ভাংচুর এবং মন্দীর ধ্বংসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।

রাষ্ট্র ও সমাজের ক্রমাগত সাম্প্রদায়িকীকরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের জন্য এক শ্রেণীর মানুষের লোভকে সাম্প্রদায়িক সন্ত্রাসের মূল কারণ হিসেবে বক্তারা চিহ্নিত করেন।

একের পর এক এরকম ঘটনা ঘটিয়ে দেশের সাম্প্রদায়িক সম্পৃতির পরিবেশ ধ্বংস করার মধ্য দিয়ে এদেশে জঙ্গি-তালেবানি স্টাইলের রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এসব হামলার মূল উদ্দেশ্য।

মানব বন্ধন থেকে (১) ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, (২) দোষি ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা, (৩) পুলিশ ও প্রশাসনের দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, (৪) সরকারী অর্থায়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়ি ঘর মন্দীর পুন: নির্মাণসহ যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং (৫) এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থার পরিবেশ তৈরির জন্য জোড়ালো রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক মহল তথা জামাত, হেফাজত, আহলে হাদিস এবং তাদের মূল পৃষ্ঠপোষক বিএনপিকে দায়ী করে বক্তব্য প্রদান করেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতা কর্মীদের কার কি ভূমিকা ছিল তা দলীয়ভাবে তদন্ত করার জন্য আওয়ামীলীগের প্রতি আহ্বান জানানো হয়।

“অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম/Media Activists for Secular Bangladesh” আয়োজিত মানব বন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব পুলক ঘটক, কোষাধ্যক্ষ্য মধুসুদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সভাপতি তরুণ তপন চক্রবর্তী, সাবেক যুগ্ম সম্পাদক রহমান মুস্তাফিজ ও আব্দুল মজিদ, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক বরুণ ভৌমিক নয়ন ও সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিম, ডিইউজে’র নির্বাহি সদস্য মাহমুদুর রহমান খোকন, সংগঠক রাজন ভট্টাচার্য এবং হুমায়ুন মুজিব বক্তব্য রাখেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *