মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দেশের গর্বিত ‘মালাউন’

মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দেশের মালাউনমাননীয় প্রধানমন্ত্রী,
সালাম ও শুভেচ্ছা জানবেন।
আমি আপনার দেশের একজন গর্বিত ‘মালাউন’। এদেশে আমাদের দয়া করে থাকতে দিয়েছেন বলে আপনার কাছে আবারও কৃতজ্ঞ।
অবিলম্বে আপনার মন্ত্রিসভার সদস্য তথা পশুমন্ত্রী ছায়েদুল হককে প্রমোশন দিয়ে উপ-প্রধানমন্ত্রী করার জন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি।
ইতি
বাপ্পাদিত্য মালাউন।
(ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার পর মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাপ্পাদিত্য বসু‘র লেখা ফেসবুক স্ট্যাটাস)

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগে গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সদর থানার আশপাশের কয়েকটি এলাকায় ১৫টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দির ও কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়।

ধর্মীয় অবমাননার প্রতিবাদে রোববার সকালে স্থানীয় ডিগ্রি কলেজ মোড়ে আহলে সুন্নত ওয়াল জমা’আতের উপজেলা কমিটির আহ্বায়ক রিয়াজুল করিমের নেতৃত্বে এবং স্থানীয় খেলার মাঠে খাঁটি আহলে সুন্নত ওয়াল জমা’আতের সভাপতি মো. মহিউদ্দিনের নেতৃত্বে সমাবেশ হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, ওই দুই সমাবেশে অংশ নেওয়া লোকজনই সমাবেশ শেষে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন।

ফেসবুকে ওই পোস্ট দেওয়ার অভিযোগে নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসুরাজ দাস (৩০) নামের এক যুবককে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। তার দাবি, তার ফেসবুক পেজে ঢুকে অন্য কেউ ওই পোস্ট দিয়েছে।

হামলার সময় বিভিন্ন মন্দিরের সামনে থেকে ছয়জনকে আটক করা হয়েছে। পরে আরও দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের হাত ও শরীরে ক্ষত দেখা গেছে। হামলা চালাতে গিয়ে এ ক্ষত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

যাই হোক, ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় তৈরি হলে গত মঙ্গলবার রাতে নাসিরনগরের ডাকবাংলোতে স্থানীয় সংখ্যালঘু নেতাদের উদ্দেশ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক বলেন, ‘মালাউনের বাচ্চারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। আর এ ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে অতিরঞ্জিত করেছে সাংবাদিকরা। অথচ ঘটনা কিছুই নয়।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *