দক্ষিণ ভারতের কেরালা অঙ্গরাজ্যে থানায় গণধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে এক নারী পুলিশের আপত্তিকর প্রশ্নের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ওই নারী দুই বছর আগে গণধর্ষণের শিকার হয়েছিলেন। তিনি বলেন, এক পুলিশ কর্মকর্তা উঁচু স্বরে তাঁর কাছে জিজ্ঞেস করেন, ‘কোন লোকটি তাকে অধিক আনন্দ দিয়েছিল’ এবং ‘কোন সাইজটি তিনি বেশি পছন্দ করেছেন’।
ওই নারী আরো বলেন, ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের পরিবর্তে তাঁর বিরুদ্ধে বাজে মন্তব্য করেন সেই পুলিশ কর্মকর্তা।
তবে ওই পুলিশ কর্মকর্তা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
দুই সন্তানের জননী ওই নারী আরো বলেন, ধর্ষকরা ছিল স্থানীয় প্রভাবশালী রাজনীতিক। তারা তাঁর সন্তানদের হত্যার হুমকি দিয়েছিল। খানায় গেলে পরিস্থিতি খারাপ হবে ভেবে তিনি অভিযোগ দায়ের থেকে সরে আসেন।
পরে ওই নারী স্থানীয় সমাজকর্মী এবং বিখ্যাত ডাবিং শিল্পী ভাগিয়া লক্ষ্মীকে সঙ্গে করে সংবাদ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
লক্ষ্মী বলেন, নারীদের এসব সহিংসতার বিরুদ্ধে জনমত গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার এক সমাবেশে তিনি তাঁকে নিয়ে আসেন।



Leave a Reply