উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংগঠন ‘ফোবানা’ নিজেদের জাতিগত স্বকীয়তা বজায় রাখতে এবার ‘পাত্র-পাত্রী চাই’ বিষয়ক ম্যাট্রিমোনিয়াল সাইট চালু করেছে।
বুধবার ৯ নভেম্বর আটলান্টার লিলবার্ন ক্যাফেতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফোবানার ম্যাট্রিমোনিয়াল সাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউস্টন থেকে আগত ফোবানার চেয়ারম্যান আজাদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মাদ মওলা দিলু।
সভায় সংক্ষিপ্ত ভাষন প্রদান করেন নিউ ইয়র্ক থেকে আগত জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান এক্সিকিউটিভ কমিটি মেম্বার জসিম উদ্দিন, প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান এক্সিকিউটিভ কমিটি মেম্বার ডিউক খান এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার আরিফ মোহাম্মাদ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠন থেকে আগত আটলান্টার অনেক ব্যক্তিত্ব।
সভার ভাষণ শেষে উপস্থিত সবার মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গিয়াসউদ্দিন এবং চেয়ারম্যান আজাদুল হক একসাথে এই সাইটের উদ্বোধন করেন।
এছাড়া ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিতব্য ফোবানা ২০১৭র বিভিন্ন দিক তুলে ধরে আজাদুল হক সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানান।
এরপর ফোবানার অন্যান্য কর্মকাণ্ড তুলে ধরেন চেয়ারম্যান এবং অতিথি বক্তারা তাদের মতামত পেশ করেন। সভা শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
ফোবানার এই সম্পূর্ণ ভিন্নধর্মী সামাজিক সেবা সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুনঃ



Leave a Reply