বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহতসাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের  আমুদিয়ায় বিএসএফএর  গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার হয়েছেন আরও একজন গরু রাখাল।

নিহত যুবকের নাম মো. মোসলেমউদ্দিন (৩২)। তিনি সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলির ছেলে।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান জানান,  মঙ্গলবার ভোরে কুশখালি সীমান্তের বিপরীতে ১শ’ গজ ভারতের অভ্যন্তরে আমুদিয়ায়  মেইন পিলার ১১ এর সাব পিলার ৭ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিলেন। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশী তা এখনও পরিষ্কার নয়।

বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলি বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরও একজন গ্রেফতার হবার খবর পাওয়া গেছে।

তিনি জানান, এ বিষয়ে বিএসএফএর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি  চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *