বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘অনুরোধে চুমু খেয়েছি’

‘অনুরোধে চুমু খেয়েছি’সিনেমার দৃশ্যের প্রয়োজনে অভিনয়শিল্পীদের অনেক কিছুই করতে হয়। এর মধ্যে চুম্বন দৃশ্য, বেডরুমের দৃশ্যসহ অন্তরঙ্গ দৃশ্যও থাকে।

ঢাকাই চলচ্চিত্রের তারকারাও কম-বেশি এ বিষয়গুলোর সম্মুখীন হন। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনিও এ ধরনের দৃশ্যে অভিনয় করেছেন। এ দৃশ্যগুলোতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, ‘সিনেমার দৃশ্যের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। আসলে সে হিসেবেই চুম্বন দৃশ্যে কাজ করতে হয়েছে। প্রথম প্রথম বিষয়টি ভীষণ লজ্জাই পেয়েছি। ইউনিটের সবার অনুরোধেই চুম্বন দৃশ্যে কাজ করতে হয়েছে। দেখা গেছে এ ধরনের একটি দৃশ্যের জন্য কয়েক বার শট নিতে হয়। কারণ বিষয়টিকে ইজি ভাবে নিতে পারি না বলেই শটগুলো ভালো হয় না। তাই বার বার নিতে হয়। এছাড়া বেড রুমের দৃশ্যেও অভিনয় করেছি।’

তিনি আরো বলেন, “অনেক দিন আগেই আমি ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার কাজ করেছি। এ সিনেমায় আমাকে বেডরুমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে। সিনেমার হিরো সাজ্জাতের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদেরকে এক বেডে দেখা যাবে। সেখানে বেড রুমের কিছু দৃশ্য রয়েছে। বেডরুম দৃশ্যে কাজ করতে কষ্ট হয়েছে।”

মিম বলেন, “ভালোবাসা এমনই হয়’সিনেমাটিতে রোমান্টিক, বিরহ, কৌতুকসহ সব কিছু রয়েছে। দর্শক দেখে পরিপূর্ণ আনন্দ পাবেন। এ সিনেমার একটি আইটেম গানে আমি নেচেছি। এটিই আমার প্রথম আইটেম গান। রাজধানীর কোক স্টুডিওতে এ গানটির শুটিং করা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার ইংরেজি নাম ‘গুড মর্নিং লন্ডন’। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনা করেন অভিনেত্রী তানিয়া। এতে মিম ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মীর সাব্বির, মিশু সাব্বির, ইরফান সাজ্জাদ, সাজু মুনতাসীর, তারিক আনাম খান ও তানজিকা। সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *