বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেটে শেখ হাসিনার জনসভা স্থগিত

সিলেটে শেখ হাসিনার জনসভা স্থগিতপ্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত সিলেটের জনসভা স্থগিত করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনি আচরণবিধির কারণে এই সমাবেশ হচ্ছে না বলে জানা গেছে। তবে সিলেট সফরে সুধীসমাবেশ করবেন তিনি।

আগামী ২৩ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা হওয়ার কথা ছিল। এর আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের তফসিল রোববার ঘোষণা করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সভা ওই সময় করার অনুমতি নেই। তাই নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে তার রাজনৈতিক জনসভাটি স্থগিত করেছেন।

জনসভা না হলেও সিলেটে ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকবে। সিলেট সেনানিবাসে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী হজরত শাহ জালালের মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *