ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মূল হোতা রুবেলকে (২০) আটক করেছে পুলিশ। রুবেল ভ্যানিটি ব্যাগটি চুরির পর তাতে থাকা দুটি মোবাইল, আইপ্যাড বসুন্ধরা সিটিতে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়। মিডিয়ায় তার ছবি প্রকাশিত হওয়ায় ধরা পরার ভয়ে সে দাঁড়িও কেটে ফেলে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
তিনি জানান, রুবেল নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগটি চুরির পর তাতে থাকা দুটি মোবাইল, নোটপ্যাড বসুন্ধরা সিটির ‘আই টার্চ’ নামে একটি দোকানে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়। গোয়েন্দা পুলিশ তাদের অনুসন্ধানের পর রাজধানীর শনিরআখড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই দোকানের কর্মচারী শাওনের কাছে দু’টি মোবাইল ফোনসেট ও আইপ্যাড উদ্ধার করা হয়।
তিনি বলেন, রাষ্ট্রদূতের ব্যাগ চুরি কারার পর ‘আই টার্চ’ নামে একটি দোকানে ২টি মোবাইল ফোন ও একটি আইপ্যাড বিক্রি করেন রুলেন। পরে ব্যাগটি মার্কেটের ওপর থেকে ফেলে দেওয়া হয়। মার্কেট কর্তৃপক্ষ ব্যাগটি পেয়ে মার্কেটে মাইকিংও করেন।
আব্দুল বাতেন বলেন, রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘আই টাচ’ নামে ওই দোকানের কর্মচারী শাওনের কাছে দু’টি মোবাইল ফোনসেট ও আইপ্যাড উদ্ধার করা হয়। এ সময় ওই চুরি যাওয়া ব্যাগ ও তিনটি পাসপোর্টও উদ্ধার করে পুলিশ।
রুবেল গোয়েন্দা পুলিশকে জানায়, এর আগেও একাধিক বার সে বিভিন্ন স্থানে মোবাইল ফোন চুরি করে ওই দোকানে বিক্রি করে।
গত ২১ নভেম্বর (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন লিওনি। সেখানে মোমবাতি প্রজ্জ্বলনের কোনো এক সময় রুবেল কৌশলে রাষ্ট্রদূতের হাতব্যাগটি চুরি করে নিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ এ ঘটনার আগের এবং পরের ভিডিও ফুটেজ সংগ্রহ করে রুবেলকে শনাক্ত করে।



Leave a Reply