বুধবার ৪ নভেম্বর ২০২৬

পালিয়ে আসা প্রেমিকাকে গণধর্ষণ করলো হোটেলের স্টাফরা

পালিয়ে আসা প্রেমিকাকে গণধর্ষণ করলো হোটেলের স্টাফরাএকটি আবাসিক হোটেলে এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার রাতে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে ‘হোটেল যমুনায়’ এ ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ধর্ষণের শিকার কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।

ওই কিশোরীর বরাত দিয়ে ওসি বলেন, তার বাড়ি বগুড়ার সোনাতলা থানা এলাকায়। এক যুবকের সঙ্গে প্রেমের সূত্রে রোববার সন্ধ্যায় তিনি বগুড়া থেকে রাজশাহী আসেন। এরপর কথিত প্রেমিকের সঙ্গে ওই হোটেলে ওঠেন।

“সেখানে হোটেলের স্টাফরা তাকে নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। সোমবার সকালে কৌশলে তিনি সেখান থেকে পালিয়ে বোয়ালিয়া থানায় গিয়ে ঘটনাটি জানান।”

সেখান থেকে পুলিশ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।

ওসি আরও বলেন, প্রেমিক সুমনের সঙ্গে মেয়েটি হোটেলে গিয়ে ওঠেন। তবে হোটেল কর্তৃপক্ষ খাতায় কৌশলে তাদের নাম ওঠায়নি। রাতে ওই কিশোরীর প্রেমিককে হোটলের লোকজন ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় এবং সাত জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *