পেশাদার প্রতিবেদকদের সক্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মোরসালিন নোমানী।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের জিলানী মিল্টন।
বুধবার সন্ধ্যায় ডিআরইউ নির্বাচন কমিটির চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ফল ঘোষণা করেন।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২০ জন ভোট দিয়েছেন।




Leave a Reply