বুধবার ৪ নভেম্বর ২০২৬

সংসার ভাঙছে সারিকার

সংসার ভাঙছে সারিকারকন্ঠশিল্পী সালমার সংসারের বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই আরও একটি বিচ্ছেদের খবর এলো। অভিনেত্রী সারিকার সংসারও ভাঙনের পথে! গুঞ্জন রটেছে, গত মাসে স্বামী মাহিম করিমের সঙ্গে সারিকার ডিভোর্স হয়েছে।

জানা গেছে, বিয়ের পর শোবিজ থেকে বছর দুয়েক নিজেকে গুটিয়ে রেখেছিলেন সারিকা। এরই মধ্যে তাদের সংসারে আলো হয়ে এসেছে এক কন্যা সন্তান। এবছর রোজার ঈদে মিডিয়ার চেনা আঙিনায় ফেরে আসেন, ফের নিয়মিত হন মিডিয়ায়। স্বাভাবিকভাবেই এই  গ্ল্যামার গার্লকে ঘিরে ফের তৈরি হয় চাহিদা। বেড়ে যায় তার ব্যস্ততা।

শুরুতে মিডিয়ায় ফিরতে অনুপ্রাণিত করলেও কাজ শুরুর পর সারিকার শুটিংয়ে পুরোপুরি ডুব দেওয়া সহজভাবে নিতে পারেননি তার স্বামী মাহিম। মনোমালিন্যের শুরুটা হয় এখান থেকেই। অভিমানী আর খেয়ালি প্রকৃতির সারিকা স্বামীর এই আচরণে ক্ষুব্ধ হন। দূরত্ব তৈরি হয় দুজনের মাঝে। সেই দূরত্ব এখন ডালপালা মেলে ছড়িয়েছে বহুদূর।

মাহিমের ঘনিষ্টজনরা জানান, সারিকার মিডিয়ায় কাজ করাকে পছন্দ করছিলেন না। এই নিয়ে সারিকার সঙ্গে বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়াও হয়। অবশেষে বনিবনা না হওয়ায় সারিকা ও মাহিমের মধ্যে ডির্ভোস হয়। কন্যাকে নিয়ে অভিমানী সারিকা এখন অাছেন তার বাপের বাড়িতে।

এ বিষয়ে সারিকা বলেন, ‘স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া্ হতেই পারে। আর মাহিম কখনও আমার মিডিয়ার কাজ নিয়ে বাঁধা দেয়নি। এসব মিথ্যা। আমি অাবার মিডিয়ায় কাজ শুরু করেছি। তাই কন্যাসহ বাপের বাড়িতে আছি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ভালোবেসে মাহিম করিমকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সারিকা। হঠাৎ করেই ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মাহিম পেশায় ব্যবসায়ী।

বিয়ের অনুষ্ঠান হয়েছে উত্তরায় মাহিম করিমের বাসায়। এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *