বুধবার ৪ নভেম্বর ২০২৬

মদ খাইয়ে শ্যুটারকে ধর্ষণ করলেন কোচ

মদ খাইয়ে শ্যুটারকে ধর্ষণ করলেন কোচমদ খাইয়ে অচেতন করে ভারতের জাতীয় পর্যায়ের এক শ্যুটারকে ধর্ষণ করেছেন তার কোচ। দিল্লিতে ঘটা এ ঘটনায় রোববার একটি মামলা হয়েছে। খবর এনডিটিভির।

হরিয়ানার এই শ্যুটারের দাবি, তার কোচ সাবেক অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কার বিজয়ী ব্যক্তি। জন্মদিনের এক পার্টিতে তাকে মদ খাইয়ে প্রথমে অচেতন করে ফেলে। পরে তাকে ধর্ষণ করা হয়।

দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার এমকে মীনা বলেছেন, ‘আমরা একটি ধর্ষণ মামলা নিয়েছি। এখন ঘটনা তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *