বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে উদযাপন নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে উদযাপন নিষিদ্ধঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চ আওয়াজে গান-বাজনার মাধ্যমে র‌্যাগ ডে উদযাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার খবরটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী।

রঙ ছিটানোসহ আরো কিছু কারণে র‌্যাগ ডে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

আমজাদ আলী বলেন, উচ্চ আওয়াজে গান-বাজনার মাধ্যমে র‌্যাগ ডে উদযাপনের ফলে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষায় মনোযোগে বিঘ্ন ঘটে। এ কারণে অনেক শিক্ষক-শিক্ষার্থীর এ বিষয়ে ক্ষোভ ছিল। যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *