বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি স্থগিত চেয়ে আইনি নোটিশ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি স্থগিত চেয়ে আইনি নোটিশপ্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত না করলে উচ্চ আদালতে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান আইনজীবী সায়েম আলী পাঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থী রাকিবুল হাসানের পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী আ স ম সায়েম আলী পাঠান এ নোটিশ পাঠান। ইউজিসি চেয়ারম্যান, সচিব, ঢাবি ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনিয়ম করে অর্থের বিনিময়ে মেধা তালিকায় স্থান দেয়া হয়েছে। ফলে মেধাবীরা বঞ্চিত হয়েছে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন পত্রিকায় এসেছে ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে প্রকৃত মেধাবীরা যথাযথভাবে মূল্যায়িত হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *