বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিমান্ড শেষে গাজীপুরের মেয়র মান্নান কারাগারে

রিমান্ড শেষে গাজীপুরের মেয়র মান্নান কারাগারেচাঁদাবাজি ও মারধরের মামলায় একদিনের রিমান্ড শেষে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হাই এ আদেশ দেন।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় এম এ মান্নানকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বুধবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গী শিলমুন এলাকার মো. রমিজ উদ্দিন গত ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় এম এ মান্নানসহ ৭ জনের নামে এবং অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গত রোববার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *