বুধবার ৪ নভেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে আগুন, আহত ২৬

ঢাকায় ট্রেনে আগুন, আহত ২৬গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়ায় নোয়াখালীগামী যাত্রীবাহী উপকূল এক্সপ্রেস-৭১২ ট্রেনে আগুন লেগেছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২৬ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে আহতদের অবস্থা খুব বেশি গুরুতর নয় বলে জানান স্থানীয়রা।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার দিলিপ চন্দ্র দাস।

উপকূল এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তা পরিচালক আইনুদ্দিন জানান, পৌনে ৫টার দিকে পূবাইল রেল স্টেশন ত্যাগ করে ট্রেনটি। পরে ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়ায় পেছন থেকে দ্বিতীয় নম্বর বগিতে আগুন লাগে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রেনের নিজস্ব জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বগির মাঝখানের কালো রাবার প্লাস্টিক থেকে হঠাৎ আগুন লাগে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ২৫/২৬ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের কারো আঘাতই গুরুতর নয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. আব্দুস সাত্তার জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *