আইভীকে নিজের বোন উল্লেখ্য করে শুক্রবারই সংবাদ সম্মেলনে করেছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমান। এ সময় তিনি আইভীকে উপহার দেওয়ার জন্য বানানো দুটি শাড়ি সাংবাদিকদের দেখান।
শামীম ওসমান বলেন, ‘এই শাড়ি দুটো আমি আমার বোন আইভীকে দেব। আইনগত কারণে আমি প্রচারণায় নামতে পারবো না। আমার বোন এই শাড়ি পড়ে প্রচারে নামবে। আর মনে হবে ভাই তার পাশে আছে।’
এরপর শনিবার সকালে আইভী নিজের ফেসবুকে একাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। যাতে তিনি লিখেছেন ভাইয়ের দেওয়া শাড়ি পড়েই প্রচারণা শুরু করলাম। তবে ওই একাউন্ট সত্যি আইভীর কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
শামীম ওসমানের দেওয়া শাড়ি পড়ে প্রচারণায় আইভী
সাদা রঙের ওই তাঁতের শাড়ি পাড় লাল-সবুজের। আর জমিনে সুতায় কাজ করা নৌকার প্রতিকৃতি রয়েছে। শামীম ওসমান বলেন, আইভী বরাবর সুতির শাড়ি পড়তে পছন্দ করেন। আর সাদা রঙের শাড়ির প্রতিও আইভীর বিশেষ দুর্বলতা রয়েছে। আমি আশা করি এই উপহার পছন্দ হবে আইভীর।
এই শাড়ি ছাড়া আইভীর জন্য আর কোনো সারপ্রাইজ আছে কি না- জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘আর একটা সারপ্রাইজ হচ্ছে ওর বিজয় সুনিশ্চিত করা। এটা সারপ্রাইজ না এটা কনফার্ম।’



Leave a Reply