বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফিগ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সকল বাধা পেরিয়ে বহুদূরের যাত্রায় বিশ্বাসী। আমিও ব্যক্তিগত ও পেশাদারি জীবনে সবসময় সীমা ছাড়িয়ে যাওয়া, সমর্থকদের আস্থা ও নিজের শক্তির ওপর বিশ্বাস রেখেছি। আমি কখনোই আমার স্বপ্নকে ভুলে যাইনি। এটাই আমাকে সফল করেছে। আশা করি, গ্রামীণফোনের সঙ্গে আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *