বুধবার ৪ নভেম্বর ২০২৬

জালিয়াত রাগীব আলী ও ছেলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

জালিয়াত রাগীব আলী ও ছেলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্নভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে সিলেটের তারাপুর চা বাগান দখলের জালিয়াতি মামলায় বিতর্কিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে ২ স্বাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

এর আগে ওই মামলার অন্য ১২ জন স্বাক্ষীর বক্তব্য আদালত গ্রহণ করেছিলেন বলে জানান এডিশনাল পিপি মাহফুজুর রহমান।

এর আগে, গত ৪ ডিসেম্বর আসামিদের আবেদনের প্রেক্ষিতে জালিয়াতি মামলায় পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একইদিন প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রাগীব আলীসহ ৬ আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগ গঠন করা হয়।

প্রসঙ্গত, প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ ৬ জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পরপরই ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। পরে আবদুল হাই দেশে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে ও রাগীব আলী ভারতে গ্রেফতার হন। বর্তমানে তারা কারান্তরিণ রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *